ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে আইএফআইসি ব্যাংকের ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১১, ২০২৫ ৪:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে ঈদ উপহার বিতরণ করেছে শাখা-উপ শাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি।

সোমবার সকালে চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ড দক্ষিণ তরচন্ডিপুর এলাকার নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয়।

আইএফআইসি ব্যাংকের চাঁদপুর শাখার ম্যানেজার মো. সাইফুল ইসলামের উপস্থিতিতে অর্ধশত মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ তাজুল ইসলাম আলমগীর, আইএফআইসি ব্যাংকের চাঁদপুর শাখার কর্মকর্তা আরিফুল ইসলাম ও আকাশ দাস এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, দেশব্যাপী সকল জেলা সমূহে পবিত্র রমজান মাস ব্যাপী এই কর্মসূচি পালন করেছে আইএফআইসি ব্যাংক। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে আইএফআইসি ব্যাংক সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।