ঢাকাশনিবার , ৮ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:
মার্চ ৮, ২০২৫ ১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ভালো কাজে আমাদের সঙ্গেই থাকুন এই স্লোগানকে সামনে রেখে সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের জরুরী মতবিনিময় সভা ৭ মার্চ রাতে রিয়াদ বাথা ডি প্যালেস হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসী শাহরাস্তি ফোরামের সভাপতি ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্বে সংগঠনের প্রতিষ্ঠাতা রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায়

এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, সহ-সভাপতি মাঈনুল ইসলাম, সদস্য মোঃ জাকির হোসেন, মোঃ আবু সায়েম প্রমুখ।

জরুরী মতবিনিময় সভায় প্রবাসী শাহরাস্তি ফোরামের সদস্য কিডনি রোগে আক্রান্ত শাহরাস্তি উপজেলাস্থ রায়শ্রী উত্তর ইউনিয়নের হাটপাড় গ্রামের প্রবাসী টিপু সুলতান রিয়াদ কিং সৌদ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

প্রবাসী শাহরাস্তি ফোরামের পক্ষ থেকে তার চিকিৎসা বিষয়ে খোঁজ-খবর নেওয়া হয়। পাশাপাশি আর্থিকভাবে সহায়তা করার বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সকল সদস্যদের পক্ষ থেকে তার চিকিৎসা ব্যয়ভার বহনের জন্য আন্তরিক সহযোগিতাও কামনা করেন ফোরামের পক্ষ থেকে। অসুস্থ টিপু সুলতান পরিবারের পাশে থাকা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।