শাহরাস্তিতে নিজমেহার উত্তর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্রুয়ারি শনিবার বাদ আছর থেকে নিজমেহার উত্তর পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদ প্রঙ্গনে এটি অনুষ্ঠিত হয়।
নিজমেহার উত্তর পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওঃ আবদুল কুদ্দুসের পরিচালনায় ও একই মসজিদের সেক্রেটারি আজমুল হক খোকন সর্দ্দারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, হযরত মাওলানা হাফিজুর রহমান চাঁদপুরী।
আজগর সর্দ্দার, আতিকুর রহমান মিন্টু ও বাবুল সর্দ্দারের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত মাহফিলে আরও তাসরিফ করেন,
নিজমেহার নোয়াবাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মাহদী হাসান চাঁদপুরী, ভোলদীঘি কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক হয়রত মাওঃ নুরুল ইসলাম, চাঁদপুরের মোহাম্মদীয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম হযরত মাওঃ ইব্রাহিম খলিল চাঁদপুরী, নিজমেহার উত্তর পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদের খতিব হাফেজ মোঃ সাইফুল ইসলাম
রাত ১২ টায় উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে আখেরি মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
