ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

হাজীগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার ( ১৯ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির  সভাপতি একেএম জাহাঙ্গীর আলম।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহজামালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব আবুল বাসার লিটন,হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম ভুট্রো,হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আকতার হোসেন দুলাল,পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন,১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব আকবর হোসেন,সাধারণ সম্পাদক হাজী মনিরুজামান মনির,১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান,উপজেলা মৎসজীবিদলের সভাপতি মোঃ ইমাম হোসেন,অভিভাবক সদস্য মোঃ শাহ আলম,ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকতসহ স্থানীয় শিক্ষানুরাগী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।