ঢাকাশনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মতলবে গৃহবধূ মৃত্যুর ঘটনায় চলছে গুঞ্জন থানায় এজহার

মতলব দক্ষিণ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মতলব দক্ষিণে গৃহবধূ জান্নাতুল মাওয়া (১৮) নামে এক গৃহবধূ মৃত্যুর ঘটনায় চলছে নানা গুঞ্জন । কেউ বলছে হত্যা আবার কেউ বলছে আত্মহত্যা । এ ঘটনাটি ঘটেছে উপজেলার মাছুয়াখাল গ্রামে । এ ঘটনায় গত ১৪ ফেব্রুয়ারি জান্নাতুলের পিতা বাদী হয়ে থানায় একটি এজহার দায়ের করেন ।

সরজমিনে জানাযায় গৃহবধূ জান্নাতুল মাওয়া গত ৯ মাস আগে ভালবাসার টানে বিয়ে করে একই ইউনিয়নের
মাছুয়াখাল গ্রামের ছিদ্দিক সরকারের ছেলে ইব্রাহিম সরকার ফাহিমকে । জান্নাতুল মাওয়া গড়েভাংগা গ্রামের হারুনুর রশিদের মেয়ে ।

গত ৭ ফেব্রুয়ারি রাতে স্বামীর সাথে অভিমান করে ঘরে থাকা ইদুরের ঔষধ খেয়ে অসুস্থ হয়ে পরলে তাকে দ্রত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন ।
পরে বিষয়টি থানায় জানালে পুলিশ ময়নাতদন্তের লাশ মর্গে পাঠান।

এ ঘটনায় জান্নাতুলের পিতা বাদী হয়ে স্বামী, শাশুরী ও দেবরের বিরোদ্ধে থানায় এজহার দায়ের করেন।

গৃহবধূর পিতা হারুনুর রশিদ বলেন আমার মেয়েকে হত্যা করে তারা বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে । মেয়ের জামাই ইব্রাহিম ৫ লক্ষ টাকা যৌতুক দাবী করে আসছিল এমনকি প্রায় সময় আমার মেয়েকে মারধর করতো । খবর পেয়ে চাঁদপুর হাসপাতালের এসে মেয়ে লাশ দেখতে পাই । আমি আমার মেয়ের হত্যার বিচার চাই ।

এ বিষয়ে স্বামী ইব্রাহিম সরকার ফাইম বলেন আমি ভালবেসে তাকে বিয়ে করেছি । বিয়ের কিছুদিন পর থেকেই জান্নাতুল আমার সাথে ঢাকায় থাকতে চাইছে। তখন আমি ওকে বলতাম তুমি আপাতত বাড়ীতে মায়ের সাথে থাক । এ নিয়ে আমার সাথে ও কথা কাটাকাটি হতো ঘটনার দিনও তাই হয়েছে । সে আমার ও আমার পরিবারের অগোচরে ঘরে থাকা ইদুরের ঔষধ খেয়ে আমার পাশে ঘুমাতে আসে । পরে ওকে ছটপট করতে দেখে আমি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেন খবর পেয়ে আমরা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি । এ বিষয়ে জান্নাতুলের পিতা একটি অভিযোগ দায়ের করেছে । ঘটনার তদন্ত চলছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।