ঢাকারবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইউএনও’কে বিদায়ী সংবর্ধনা 

হাজীগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে সকল কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলকে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আজহারুল কবির এর সভাপত্বিতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা ও সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক পদে পদন্নোতি পাওয়া তাপস শীল।

তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামি দিনে যে কোন প্রয়োজনে সহযোগিতার আশাবাদ ব্যক্তকরেন।

অনুষ্ঠানে বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক কাজী নাছিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম,কলেজের পক্ষে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ,বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন,ঢড্ডা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জামাল হোসেন,মাদরাসার পক্ষে রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মো. আনিসুর রহমান, বেলচোঁ কারিমাবাদ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. মিজানুর আশ্রাফী,মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাস, পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান পাটওয়ারী,হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ,সাধারণ সম্পাদক খন্দকার আরিফ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।