ঢাকাবৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মেঘনায় বালু উত্তোলনকে কেন্দ্র করে গোলাগুলিতে দু’জন নিহত

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৩০, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের বাহেরচর ও মুন্সীগঞ্জের সীমানাধীন চর আব্দুল্লাহপুর এলাকায় বালু উত্তোলন নিয়ে  দ্বন্দ্বে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরো এক হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে মুন্সীগঞ্জ ও মোহনপুর ইউনিয়নের বাহেরচর সীমানাধীন চর আব্দুল্লাহপুর মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ৫ আগস্ট সরকার পতনের পর মুন্সীগঞ্জ-মোহনপুর সীমানাধীন বাহেরচর ও বাংলাবাজার এলাকায় চাঁদপুর নৌ পুলিশের সহযোগিতায় ২৫ থেকে ২৬টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে।

এ নিয়ে স্থানীয়রা একাধিকবার বারণ করে কোনো প্রতিকার পায়নি। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয়রা মিলে  অবৈধ বালু মহালের সাথেই ড্রেজার বসাতে গেলে বালু উত্তোলনে জড়িত সশস্ত্র সদস্য জনি, জসিম দেওয়ান মিছির বেপারী ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা তাদের দাওয়া করে গুলি শুরু করে।

এতে ট্রলার ও স্পিডবোটে থাকা রিফাত ও রাসেল ও স্পিডবোট চালক আইয়ুব আলী গুলিবিদ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে রিফাত ও রাসেলের মৃত্যু হয়। এদিকে গুরুতর আহত আইয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত রিফাত (২৬) মতলব উত্তরের বাসিন্দা ও রাসেল ফকির (২৮) মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাসানচর গ্রামের আলম ফকিরের ছেলে। গুরুতর আহত আইয়ুব আলী (৩৫) মাদারীপুর জেলার শিবচর এলাকার মান্নান হাওলাদার ছেলে বলে জানা গেছে।  তারা দুইজন নৌ ডাকাত কানা জহির গ্রুপের সদস্য বলে জানিয়েছে স্থানীয়রা।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ জানিয়েছেন, রাত ৮ টার দিকেই তিনজন গুলি অবস্থায় আসে। এর মধ্যে দুইজন নিহত হয়েছে আরেকজন গুলিবিদ্ধকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ বলেন এম সাইফুল আলম বলেন, রিফাত এবং রাসেল নামে দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ভালো উত্তোলন নিয়ে দ্বন্দ্বেই এই ধরনের ঘটনা ঘটছে। অভিযোগের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।