ঢাকাসোমবার , ২৭ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তি প্রেসক্লাবের শীতের উপহার বিতরণ

শাহরাস্তি প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে উপহার হিসেবে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার মধ্যরাতে শাহরাস্তি পৌরসভার কালিবাড়ি, ভাটনিখোলা, মেহের স্টেশন ও সুয়াপাড়া এলাকায় এসব উপহার বিতরণ করা হয়েছে।

প্রেসক্লাব সূত্রে জানা যায় সংগঠনের আর্থ-সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে সদস্যদের নিজ উদ্যোগে পৌর এলাকার শতাধিক দরিদ্র, অসহায় ও ভবঘুরের মাঝে এ উপহার পৌঁছে দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সিনিয়র সহ-সভাপতি সজল পাল, কার্যকরী সদস্য ফয়েজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ জামাল হোসেন, মোঃ জসিম উদ্দিন , হাসান আহমেদ বাবলু, আবু মুসা আল শিহাব প্রমুখ।

প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল জানান, প্রেসক্লাবের আর্থ-সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন সময়ে এ সংগঠনের সদস্যরা মানুষের পাশে থেকে কাজ করে আসছে।

বিগত বন্যায় এ উপজেলায় ১০ সহস্রাধিক মানুষের মাঝে ত্রাণ সমন্বয় ও সাংবাদিক কল্যাণ তহবিলের মাধ্যমে ৭ জনকে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে।

এছাড়াও করোনা সময়ে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।