ঢাকামঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রাজারগাঁওয়ে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী পালন

হাজীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালন ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও পূর্ব বাজার জামে মসজিদে আছর নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজী মিজানুর রহমান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রনি, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাআলম, মোহাম্মদ আলী জিন্নাহ, বিএনপি নেতা মোঃ নুরুল ইসলাম বেপারী, যুব নেতা আল আমিন ভূইয়া, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারেছ আহমেদ খান, ছাত্র দলের নেতা মোঃ রবিউল,
উপস্থিত ছিলেন।

এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি যুবদল ও ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।