ঢাকাসোমবার , ১৩ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে কৃষি জমির মাটি কাটায় ২জনকে ১৫ দিন করে জেল

হাজীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের সর্বতারা গ্রামে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ভেকুসহ ২জনকে আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।

রবিবার বিকেলে মাাটি কাটার সময় গোপন সংবাদের ভিত্তিতে সর্বতারা মাঠ থেকে মাটি কাটার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো মোঃ রবিউল পিতা- মোঃ জাকির, মাতা- বিউটি বেগম ও আবু তাহের পিতা- আলী আক্কাছ, মাতা- হাফেজা বেগম, সর্বসাং- তারাপল্লা, হাজীগঞ্জ, চাঁদপুর। পরে রাতে আটককৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ দিন করে জেল দেয়া হয়।

সোমবার দুপরে আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, হাজীগঞ্জ উপজেলায় অবৈধভাবে ড্রেজার বা ভেকু দিয়ে মাটি কেটে কৃষি জমি নষ্ট করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।