ঢাকারবিবার , ১২ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে বিদ্যুস্পৃষ্টে উদ্যোক্তা যুবকের মৃত্যু

হাজীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মো. ফাহিম নজরুল নামে (২৮) এক উদ্যোক্তা যুবকের মৃত্যু হয়েছে।

রোববার বিকালে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের মিয়া বাড়িতে (গাইন বাড়ি) এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া যুবক ওই বাড়ির অহিদুল ইসলামের ছোট ছেলে।

জানা গেছে, এ দিন বিকালে ফাহিম নিজ খামারে মুরগির খাবার দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরের পানিতে পড়ে যায়। এসময় স্থানীয়রা ছুটে তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ফাহিমের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন ও মৃত্যুর কারণ জানতে প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।