বিকল্প সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির দশম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা ইউনিয়নের ঐতিহ্যবাহী চান্দ্রা বাজারের উত্তর পাশে সমিতির নিজস্ব ভবন বন্ধন টাওয়ারের দ্বিতীয় তালায় সমিতির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। দশম বার্ষিক সাধারণ সভায় সমিতির প্রয়োজনীয় বিভিন্ন আলোচ্য সূচির উপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সাধারণ সভা শেষে সমিতির পরিচালকদের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সমিতির সভাপতি মোঃ শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে, নাহিমুর রহমানের পরিচালনায় এবং হাফেজ মোহাম্মদ সাকিব খানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সবা শুরু করা হয়। বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা সমবায় কর্মকর্তা মোঃ মজিবুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন হাজিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ গোলামুর রহমান শামীম, জেলা সমবায় পরিদর্শক অমল চন্দ্র নন্দী, উপজেলা সমবায় পরিদর্শক নূরে আলম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সম্পাদক নাছির উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মোঃ খালেদ হোসেন খান, সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন গাজী, মোঃ আহসান হাবিব, মোঃ আবুল কালাম খান, মোঃ হুমায়ুন কবির, মোঃ মাসুদুর রহমান, মোঃ মাসুদ, খোরশেদ আলম সহ অনেকে।
উল্লেখ্য চান্দ্রা বিকল্প সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ঋণ গ্রহিতা ও আমানত কারীরা বিভিন্ন ক্যাটাগরিতে গত অর্থবছরে যারা ভালোভাবে লেনদেন করেছেন তাদের মধ্যে মোট ৩১ জনকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়। এ ছাড়া সমিতির ব্যবস্থাপক ও সদস্যদের মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
চান্দ্রা বিকল্প সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ ২০১৪ সালের আগস্ট মাসের ৫ তারিখে প্রতিষ্ঠিত হয়। যার নিবন্ধন নং- ০৯/চাঁদ/১৪। সমিতিটি ইতিপূর্বে জেলার প্রথম স্থান সহ বিভিন্ন রকম সুনাম অর্জন করে চাঁদপুর জেলার সুনাম বৃদ্ধি করে যাচ্ছে।
সভা শেষে সমিতির সভাপতি মোঃ শাহাবুদ্দিন খানের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
