চাঁদপুরে হাজীগঞ্জে সাজিদুর রহমান (১) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিন ইউনিয়নের পাঁচৈ গ্রামের মসজিদ বাড়িতে এ দূর্ঘটনাটি ঘটে। সাজিদ ওই বাড়ির জহিরুল ইসলাম মানিকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সাজিদুর রহমান। পরে তার মৃতদেহ ভেসে উঠলে হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা বেগম জানান, সাজিদ নামে ওই শিশুকে হাসপাতালে নিয়ে আসে। তবে আনার আগেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মহিউদ্দিন ফারুক।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
