ঢাকাবৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আহাম্মদের দাফন

হাজীগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১৯, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জের রামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আহাম্মদ (৮০) মৃত্যুবরন করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিন দফা জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। এর আগে বুধবার দিবাগত রাতে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

বৃহস্পতিবার সকালে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের নেতৃত্বে হাজীগঞ্জ থানা পুলিশ রাষ্ট্রীয় সম্মান প্রদানের পর প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। বাদ জোহর তাঁর পূর্বের কর্মস্থল হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।

এরপর বাদ মাগরিব মরহুম সৈয়দ আহাম্মদের নিজ বাড়ি উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকরা গ্রামের বেপারী বাড়িতে তৃতীয় দফা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ওই বাড়ির মৃত আফতাব উদ্দিন বেপারীর ছেলে।

এদিকে বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, হাজীগঞ্জ প্রেসক্লাব, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি,প্রধান শিক্ষক সমিতি,মাধ্যমিক শিক্ষক সমিতি, সহকারী শিক্ষক সমিতিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।