ঢাকারবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে একদিনে ভাই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৫, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক দিনে ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক নেমে এসেছে।

জানা যায়, রবিবার ১৫ ডিসেম্বর ভোর ৬টায় উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের পূর্ব বেপারি বাড়ির মিলন মিয়ার স্ত্রী তারা বেগম মৃত্যুবরণ করেন। তার জানাজা দুপুর ২ টায় অনুষ্ঠিত হয়। সেই জানাজা অংশগ্রহণ করেন তার আপন চাচাতো ভাই মোঃ ইউসুফ আলী।

জানাযা শেষে বিকেল ৫ টায় তার বড় ছেলের শ্বশুর বাড়ি যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন তিনি। ইউসুফ আলী নিজেই আলীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যাওয়ার পর সাথে সাথে মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।