ঢাকারবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে নিউ মেডিনোভা লেজার এন্ড ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৫, ২০২৪ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে নিউ মেডিনোভা লেজার এন্ড ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় পশ্চিম বাজারস্থ শেখ সিটি শপিং সেন্টার এর (৩য় তলা) উদ্বোধন করা হয়।

সম্পূর্ণ নতুন আঙ্গিকে আধুনিক সেবার প্রতিশ্রেুতিতে নিউ মেডিনোভা লেজার এন্ড ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ তানভীর হাসান।

এ সময় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (মেডিসিন) কনসালটেন্ট ডাঃ মোঃ মহিবুল আলম (রুবেল) এর সভাপতিত্বে ও নিউ মেডিনোভা লেজার এন্ড ফিজিওথেরাপি সেন্টারের ফিজিওথেরাপিষ্ট মো. রাইহান মিজি (শামীম) পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (নিউরো সার্জারী) ডাঃ মোঃ সাইফুল ইসলাম,কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাঃ রোকনুজ্জামান (রনি)।

এছাড়াও মেডিসিন ডাঃ মোঃ মাহমুদুল হাসানসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।