হাজীগঞ্জের সেন্দ্রায় তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গেলো বৃহস্পতিবার বিকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা ফ্রেন্ডস ইউনিয়ন সংগঠনের উদ্যোগে সেন্দ্রা বাজারে মাহফিল সম্পন্ন হয়।
সেন্দ্রা ফ্রেন্ডস ইউনিয়ন সংগঠনের সভাপতি গাজী শরীফ আহমেদের সভাপতিত্বে ও সাদ্রা হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক মাওলানা আল আমিন মাহাদীর সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ন মোফাচ্ছিরে কোরআন, মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেব।
প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন, সেন্দ্রা ফ্রেন্ডস ইউনিয়ন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব বিএম আলাউদ্দিন।
বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেন, মাওলানা অধ্যাপক রফিকুল ইসলাম ফয়েজী।
এছাড়া আরো বয়ান পেশ করেন মাওলানা কামরুজ্জামান, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা মো. আবুল কালাম।
আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, মাওলানা আবু জাফর সিদ্দিকী, মো. মোস্তফা কামাল, মো. আনোয়ার হোসেন সরকার, আজিজুর রহমান মোল্লা প্রমুখ।
এর আগে ইসলামি সংগীত পরিবেশন করেন, সাইমুম শিল্পী গোষ্ঠী।
ওইসময় তাফসীরুল কোরআন মাহফিলে হাজারো ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।
