ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মাদকের টাকা যোগান দিতে ছোট ভাইয়ের ঘর বিক্রির চেষ্টা

হাসানুজ্জামান, শাহরাস্তি
ডিসেম্বর ৩, ২০২৪ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকাসক্ত ব্যাক্তি আপন ছোট ভাইয়ের ঘর বিক্রি চেষ্টার অভিযোগ উঠে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে কারাদণ্ড ও নগদ অর্থদন্ড প্রদান করে।

মঙ্গলবার দুপুরে উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক এলাকায় এমন ঘটনা ঘটে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছালে মাদকাসক্ত আ: জলিল মিয়া হিংস্র আচরণ করতে থাকে। মাদকাসক্ত ব্যক্তির পরিস্থিতি বেগতিক দেখে কয়েকজন মিলে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।

পরে মাদকাসক্ত আ: আবদুল জলিল মিয়া ঘরে তল্লাশি করে আধা কেজি গাজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ০২ (দুই) বছর বিনাশ্রম কারাদন্ড এবং ১০০০ (এক হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয় । উদ্ধারকৃত গাঁজা সকলের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

স্থানীয়সূত্রে জানাগেছে, মাদকাসক্ত আ: জলিল মিয়া মাদক কেনার টাকার জন্য আপন ছোট ভাইয়ের ঘরের খাট, দরজা, জানালা, এমনকি দেয়ালের টিন পর্যন্ত খুলে ক্রেতা ডেকে বিক্রির জন্য দরদাম করছে। এমন অবিশ্বাস্য দৃশ্য দেখে উপস্থিত সকলে হতবাক হয়ে যায়।

দীর্ঘ ১৫-২০ বছর ধরে তার পরিবার এই অত্যাচার সহ্য করে আসছে। মা, ভাই, বোন, এবং স্ত্রী – প্রত্যেকের ওপর মাদকের টাকার জন্য তার হুমকি, গালিগালাজ, এবং শারীরিক নির্যাতনের ঘটনা প্রায় নিত্যদিনের। তার হিংস্র আচরণের কারণে স্ত্রী বহু আগেই তাকে ছেড়ে চলে গেছে। প্রতিবেশিরা প্রতিনিয়ত তার অস্থির আচরণ এবং হুমকির কারণে ভীতসন্ত্রস্ত অবস্থায় দিন কাটায়।

মাদক শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য অভিশাপ। আসুন, সকলে মিলে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই এবং সমাজকে এই অভিশাপ থেকে মুক্ত করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।