ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ মডেল সপ্রাবি’র ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

Chandpur Tribune
নভেম্বর ২৬, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বিদ্যালয়ের সভাপতি মো. আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মো. জাকির হোসেন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, বিদ্যালয়ের সহ-সভাপতি কাজী জিয়াউর রহমান, প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা।

সহকারী শিক্ষক মো. মাহবুব আলমের উপস্থাপন বক্তব্য শেষে আসন্ন ৫ম শ্রেণির তৃতীয় প্রান্তিক (বার্ষিক) পরীক্ষা, বৃত্তি পরীক্ষা ও ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় সফলতা এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন, স্কুল মসজিদের ইমাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শারমিন আক্তার, ইমরান হোসেন, উম্মে আছমা, সালমা আক্তার, ফারুক হোসেন বাদল, আবুল কাশেম তানিয়া সুলতানাসহ শিক্ষক, অভিভাবক ও বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।