ঢাকারবিবার , ১ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে মেঘনা নদীতে চাঁদাবাজির সময় ৩ যুবক গ্রেপ্তার

সুমন আহমেদ
ডিসেম্বর ১, ২০২৪ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে চাঁদাবাজির সময় তিন যুবককে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ।

রবিবার সকালে মেঘনা নদীর চরউমেদ থেকে কাঁচিকাটাগামী খালসংলগ্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. শাহ আলম ব্যাপারী (৩২), মো. মোক্তার মোল্লা (৪০) ও সুমন ব্যাপারী (৩০)। তারা তিনজনই শরীয়তপুরের সখিপুর উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা।

মোহনপুর নৌ পুলিশ সূত্রে জানা যায়, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বুলবুল হোসাইনের নেতৃত্বে নৌ পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের তৈরি ইঞ্জিন চালিত নৌকা জব্দ ও নগদ ২ হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবত নদীতে নৌযান থামিয়ে চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, অভিযুক্তরা শরীয়তপুরের কাঁচিকাটা এলাকা থেকে এসে নৌযান থামিয়ে চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।