চাঁদপুরের হাজীগঞ্জ পৌর যুবদলের ৬ নম্বর ওয়ার্ড শাখার ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
পৌর যুবদলের অনুমোদিত এ কমিটিতে সভাপতি হিসেবে ওয়াসীম খান এবং সাধারণ সম্পাদক হিসেবে সহিদ সর্দারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নবগঠিত এ কমিটির মাধ্যমে ৬ নম্বর ওয়ার্ডে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট নেতাকর্মীদের।
নবগঠিত কমিটির সভাপতি ওয়াসীম খান বলেন, আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলকে সুসংগঠিত করা এবং আগামী দিনের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখাই হবে আমাদের মূল লক্ষ্য।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
