ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্টের মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩০, ২০২৪ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্টের মাসিক  সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্টের প্রথম মাসিক সভা নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন শাহরাস্তি যুব রেড ক্রিসেন্টের দলনেতা গাজী ইশতিয়াক, উপদল নেতা  আব্দুল্লাহ নাবিদ, আইসিটি  মিডিয়া ও যোগাযোগ  উপ বিভাগীয়  প্রধান  তহিদুল ইসলাম  জিসান, প্রশাসন সংগঠন ও সদস্য সংগ্রহ  বিভাগীয় প্রধান মোহাম্মদ নাফিস,  প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম উপবিভাগীয় প্রধান মোহাম্মদ জাহিদ, তহবিল বিভাগীয় প্রধান আরাফাত পাটোয়ারী সহ যুব সদস্য বৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্টের মাসিক সভায় জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ,সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

 

হৃদয় বলেন আগামীতে যুব রেড ক্রিসেন্ট এর মাধ্যমে উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন, ওয়ার্ডের গ্রাম পর্যায়ে মানবতার সেবার লক্ষ্যে সবাইকে এগিয়ে যেতে হবে। সকল ভালো কাজের সঙ্গে সবাইকে সম্পৃক্ত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সারা বিশ্বব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটি ,যুব রেড ক্রিসেন্ট  সদস্যরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।