চাঁদপুরের হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের বাসিন্দা শুকুর আলম মজুমদার।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। তাঁর চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে পরিবারটি। এ অবস্থায় তাঁর চিকিৎসা চালিয়ে যেতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবার।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শুকুর আলমের চিকিৎসা অব্যাহত রাখতে প্রয়োজনীয় অর্থের জোগান দেওয়া তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে তাঁর চিকিৎসা চালিয়ে নেওয়া সহজ হবে। মানুষের সামান্য সহযোগিতাও তাঁর সুস্থ হয়ে ওঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করছে পরিবারটি।
চিকিৎসায় সহযোগিতা পাঠানোর নম্বর: বিকাশ: 01871660298
এদিকে,শুকুর আলম মজুমদারের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তাঁরা।
আহত শুকুর আলমের চিকিৎসায় সহযোগিতার পাশাপাশি তাঁর পরিবারের এই দুর্দিনে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
