ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ ইউনিয়নবাসীর মিলনমেলা,ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

শাখাওয়াত হোসেন শামীম
অক্টোবর ৮, ২০২৬ ২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকায় বসবাসরত চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ (দক্ষিণ) ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক প্রাণবন্ত মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনে ঐক্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

‘দূরত্ব যতই হোক, শিকড় আমাদের এক—আমরা ৪নং কালচোঁ (দক্ষিণ) ইউনিয়ন পরিবার’—এই স্লোগানকে সামনে রেখে ঢাকার বিভিন্ন এলাকায় বসবাসরত কালচোঁবাসী এ মিলনমেলায় একত্রিত হন। অনুষ্ঠানে ঢাকার ব্যস্ত জীবনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইউনিয়নবাসীর মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং একটি শক্তিশালী সামাজিক ও মানবিক প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংগঠনের অন্যতম সংগঠক মো. মহিউদ্দিন পাটোয়ারী (বাবু)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান উদ্যোক্তা মো. রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ঢাকায় বসবাসরত কালচোঁবাসীকে একটি পারিবারিক বন্ধনে একত্রিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সুখে-দুঃখে এবং বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানোর পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক মো. আব্দুল হাই বকাউল, মো. মিজানুর রহমান তালুকদার, ডা. মো. নাজমুল হক, মোস্তফা কামাল, মো. মিজানুর রহমান গাজী, ওমর ফারুক মাস্টার, কামরুল ইসলাম, কবির আহমেদ, মহিউদ্দিন পাটোয়ারী বাবু, মো. রাসেল প্রধানীয়া, আরিফুল প্রধানীয়া ও মহিউদ্দিন রাফি।

বক্তারা বলেন, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ উদ্যোগকে একটি সুন্দর, শক্তিশালী ও কার্যকর সামাজিক পরিবার হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে সংগঠনের সামাজিক, মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেদের অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এরশাদ উল্লাহ। তিনি কালচোঁবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতের যেকোনো ভালো উদ্যোগে সবাইকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানান।

শোক প্রস্তাব ও দোয়া অনুষ্ঠানে মরহুম কাজী মাসুদ ও মরহুম এমরান মজুমদারের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

আয়োজকরা জানান,এ মিলনমেলা শুধু একটি দিনের আয়োজন নয়; এর মাধ্যমে ঢাকায় বসবাসরত ৪নং কালচোঁ (দক্ষিণ) ইউনিয়নবাসীর মধ্যে দীর্ঘমেয়াদি সামাজিক ও মানবিক বন্ধনের একটি শক্ত ভিত্তি তৈরি হবে।
পরে পারস্পরিক মতবিনিময়,পরিচিতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রীতি ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।