ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ গ্রেপ্তার

মো. নাঈম হোসেন পলোয়ান
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে ফরিদগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২ ধারায় এফআইআর নং-১৭ এবং জিআর নং-৩৬২ মূলে একটি মামলা দায়ের করা হয়। মামলাটির এফআইআর ও জিআর—উভয়টির তারিখ ১৩ আগস্ট ২০২৬।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ওই মামলার তদন্তের অংশ হিসেবে ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, সরকারি নথিতে মো. হারুন অর রশিদকে ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে কী অভিযোগ রয়েছে এবং চেয়ারম্যানকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে—এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।