ঢাকাশনিবার , ২৩ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কিশোর গ্যাং সন্দেহে হাজীগঞ্জে আরোও নয় কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৪ ৫:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহে ৯ জনকে আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুরের নির্দেশনায় হাজীগঞ্জ থানা পুলিশ পৌর এলাকার রেললাইন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। এরমধ্যে যাদের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ নেই তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হবে। আর অপরাধে জড়িত থাকলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে ১৯ নভেম্বর হাজীগঞ্জে ৯ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।