ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

মো. জসিম রহমান
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ২১ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন খালেকুজ্জামান শামীম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খন্দকার আরিফ। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. জহির হোসেন।

নবনির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাবিব উল্ল্যাহ, সহসভাপতি এম আলী মুজিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শামীম, অর্থ সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক সুজন দাস, প্রচার সম্পাদক হুমায়ুন কবির এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন— জহিরুল ইসলাম লিটন, অধ্যাপক এসএম চিসতী, হাবিবুর রহমান, কামরুজ্জামান টুটুল, সাইফুল ইসলাম সিফাত, মেহেদী হাসান, পাপ্পু মাহমুদ, মো. কামাল হোসেন, জহিরুল ইসলাম জয় এবং মনসুর আহমেদ বিপ্লব।

নবনির্বাচিত কমিটির সদস্যরা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, কল্যাণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সমিতির সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে হাজীগঞ্জের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত অধিকার, কল্যাণ ও বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।