ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে ২০ পিস ইয়াবা’সহ বাবা-ছেলে গ্রেপ্তার

Chandpur Tribune
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ২০ পিজ ইয়াবা সহ মো. কাউছার খাঁন (৪৩) ও ছেলে মো. পারভেজ খাঁন (২৫)-কে গ্রেপ্তার করে

বুধবার ২৩ সেপ্টেম্বর সকালে হাজীগঞ্জ থানাধীন পশ্চিম রাজারগাঁও গ্রামের খাঁন বাড়ি এলাকায় এই অভিযানে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল হাজীগঞ্জ থানাধীন

পশ্চিম রাজারগাঁও গ্রামের খাঁন বাড়িস্থ আসামিদের বসতঘরের দক্ষিণ পাশের একটি কক্ষে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে দুটি পৃথক পলি প্যাকেটে মোট ২০ পিজ মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ২ গ্রাম।

উদ্ধারকৃত আলামতসহ আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাজীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অভিযান ও মামলার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় প্রসিকিউশন দাখিল করেন।

মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।