ঢাকাশুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক যায়যায়দিনের মতলব প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

Chandpur Tribune
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব উত্তরে মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশ করায় দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক মোঃ নাজমুল হককে (২৮) মুঠোফোনে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

 

এ ঘটনায় তিনি নিজের নিরাপত্তা চেয়ে মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

​জিডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর রাত ৮:১০ ঘটিকায় ‘মতলব নিউজ’ ফেসবুক পেজে গজরা ইউনিয়নের পূর্ব রায়দিয়া নয়াকান্দি গ্রামের মাদক সেবন সম্পর্কিত একটি খবর ছবিসহ পোস্ট করা হয়। মাদকের বিরুদ্ধে এই সংবাদ প্রকাশের জেরে পরদিন, ১৬ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯:০০ ঘটিকায় ০১৯৮১৩৮৬৮৬৬ নম্বর থেকে সাংবাদিক নাজমুল হকের মুঠোফোনে কল করা হয়।

​কলকারী অজ্ঞাত ব্যক্তি সংবাদ প্রকাশের কারণে তাকে অকথ্য ও অশ্লীল ভাষায় গালাগাল করে এবং একপর্যায়ে রাস্তায় একা পেলে প্রাণনাশসহ বড় ধরনের শারীরিক ক্ষতি করার হুমকি দেয়। এ ঘটনার পর থেকে সাংবাদিক নাজমুল হক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

​নিজের আইনি সুরক্ষা ও জীবনের নিরাপত্তার স্বার্থে গত ১৭ সেপ্টেম্বর তিনি মতলব উত্তর থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৮৮১, ট্র্যাকিং নং- E2L1NY) অন্তর্ভুক্ত করেন।

​এ বিষয়ে মতলব উত্তর থানা পুলিশ জানায়, জিডির বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে হুমকিদাতাকে শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।