ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

মো. নাঈম হোসেন পলোয়ান
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ইউনিয়ন ছাত্রলীগের এক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মোঃ নুরুজ্জামান সোহাগ (২৭)। তিনি ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে। তিনি উপজেলার ৮নং ওয়ার্ডের চাঁদপুর (ভুইয়া বাড়ি) এলাকার মোঃ নূরুল আমিন ভুইয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে নুরুজ্জামান সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মামলার অভিযোগের ভিত্তিতে তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

তবে মামলার অভিযোগের বিষয়ে গ্রেপ্তার নুরুজ্জামান সোহাগ বা তার পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।