ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. নাঈম হোসেন পলোয়ান
সেপ্টেম্বর ৯, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে উপজেলা পরিষদের প্রবেশগেট সংলগ্ন বিআরডিবি মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ. এম. টুটুল পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপু।

এ সময় বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটোয়ারী, পৌর মহিলা দলের নেত্রী আলেয়া বেগম, মাহমুদা পারুল এবং উপজেলা মহিলা দলের নেত্রী শারমিন করিম।

বক্তারা মহিলা দলের প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে নারী নেতাকর্মীদের ভূমিকা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার বিষয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদের প্রবেশগেট থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ফরিদগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম মাথার থানার মোড়ে গিয়ে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।