ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে ট্রলারের ধাক্কায় নৌকার তিন শ্রমিক হতাহত

Chandpur Tribune
সেপ্টেম্বর ৯, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে সিমেন্টবাহী ট্রলারের সাথে নৌকার সংঘর্ষে মো. নুরুল ইসলাম (৫৫) নামে এক নৌযান শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আতিকশাহ মাজার এলাকায় ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নৌকায় থাকা আরো দুই শ্রমিক আহত হয়েছেন।

নিহত নুরুল ইসলাম সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা। তিনি হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের রাজুর ব্রিকফিল্ডে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় আহত অপর দুই শ্রমিকের নাম ও ঠিকানা জানা যায়নি।

জানা গেছে, নৌকা যৌগে ব্রিকফিল্ডে মাটি আনার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। পথে ডাকাতিয়া নদীতে একটি সিমেন্টবাহী ট্রলারের সাথে মাটিবাহী নৌকার সংঘর্ষ হয়। তাৎখনিক নৌকাটি উল্টে ট্রলারের নিচে চাপা পড়ে নদীর পানিতে তলিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিন শ্রমিক।

এসময় স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক শ্রমিক নুরুল ইসলামকে মৃত ঘোষণা এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে অপর আহত দুই শ্রমিককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান জানান, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।