চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা বিএনপির ১১ নম্বর ওয়ার্ডে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি হাজীগঞ্জ পৌরসভা বিএনপির পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে হাজী মো. মনিরুজ্জামান মনিরকে সভাপতি এবং মো. দেলোয়ার হোসেন মঞ্জুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া মো. হারুনুর রশিদকে সিনিয়র সহ-সভাপতি এবং মো. জসিম উদ্দিন, মো. গোলাম জিলানী বাবু, মো. বাবুল মিয়া ও মো. কামরুজ্জামান মানিককে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে মো. সবুজ গাজী, মো. অজুদ মিয়া ও মো. মনির চৌধুরীকে যুগ্ম সম্পাদক এবং মো. নূর মিয়াকে কোষাধ্যক্ষ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— মো. ইয়াছিন খন্দকার সাংগঠনিক সম্পাদক, মো. হান্নান মুন্সী দপ্তর সম্পাদক,মো. কামরুজ্জামান (সাংবাদিক) প্রচার সম্পাদক, মো. সুমন চৌধুরী মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, মোছা. শিল্পী বেগম মহিলা বিষয়ক সম্পাদক, মো. খোকন মিয়া কৃষি বিষয়ক সম্পাদক, মো. সিরাজ মিয়া (কলা) যুব বিষয়ক সম্পাদক, মো. জাহেদুল ইসলাম রকি ছাত্র বিষয়ক সম্পাদক এবং মো. মাসুক হোসেন লারা শ্রম বিষয়ক সম্পাদক।
এছাড়া মো. দেলোয়ার হোসেন (বুদ্দি) স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক,মো. লিটন (হাজী বাড়ী) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক,মো. তপু মিয়া ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক,মো. দিদার ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক,মো. হান্নান সরকার ক্রীড়া বিষয়ক সম্পাদক,মো. মনির হোসেন স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, মো. রশু মিয়া ধর্ম বিষয়ক সম্পাদক এবং মো. রায়হান গাজী সহ-কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নবগঠিত কমিটি অনুমোদনের পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে ১১ নম্বর ওয়ার্ডে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে ১১ নম্বর ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
