ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ পৌর ৭নং ওয়ার্ড বিএনপির কমিটি অনুমোদন 

Chandpur Tribune
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) পৌর বিএনপির আহবায়ক মো. আবুল খায়ের মজুমদার ও সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সারওয়ার হোসেন ভুলু মুন্সীর যৌথ স্বাক্ষরিতপত্রে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদনপত্রে আগামি ৭ দিনের মধ্য পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। নবগঠিত কমিটির সভাপতি হলেন, মো. ইমাম হোসেন মুন্সী, সহ-সভাপতি মো. বারেক বেপারী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন খন্দকার ও সাংগঠনিক সম্পাদক মো. জসিম মজুমদার।

এদিকে পৌর ৭নং ওয়ার্ড বিএনপির কমিটি অনুমোদনে চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, নবাগত সভাপতি মো. ইমাম হোসেন মুন্সী ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন তালুকদার। তারা পৌর বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এক প্রতিক্রিয়ায় তারা ওয়ার্ড পর্যায়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় ও সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।