ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় নিখোঁজের দুইদিন পর নারিকেল গাছ থেকে ঝুলন্ত লাশ উ’দ্ধা’র

শান্তু ধর
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কচুয়ায় এরশাদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্রীরামপুর গ্রামের হাজী বাড়ির জামে মসজিদের পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মসজিদের মুসল্লিরা পুকুরের পশ্চিম পাশে একটি নারিকেল গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। পরে খবর দেওয়া হয় কচুয়া থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত এরশাদ হোসেন কচুয়া উপজেলার বদরপুর গ্রামের রাম সিংগাপুর বাড়ির মৃত শহীদুল্লাহর ছেলে।

নিহতের স্ত্রী আয়েশা বেগম জানান, সড়ক দুর্ঘটনার পর গত দুই বছর ধরে তার স্বামী মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রায় দুই দিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। বৃহস্পতিবার তার মরদেহের সন্ধান পাওয়া যায়। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।