ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

২০ কোটি মানুষকে দাবিয়ে রাখার ক্ষমতা দিল্লির নেই: শাহরাস্তিতে মমিনুল হক এমপি

মো. সিদ্দিকুর রহমান নয়ন
সেপ্টেম্বর ১, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তিতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, “২০ কোটি মানুষকে দাবিয়ে রাখার ক্ষমতা দিল্লির নেই।”

তিনি বলেন, “শান্তির প্রত্যাশায় এ জনপদে এসেছি, অশান্ত করতে দেবো না। ৭১ ও ২৪-এর পরাজিত শক্তি রাজপথ উত্তপ্ত করতে চায়। দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। অস্তিত্বের ওপর আঘাত এলে ছেড়ে দেবো না। আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবো।”

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহেদুল হক মজুমদার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।