ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে বিএনপি নেতা সেলিমের মৃত্যু

মো. নাঈম হোসেন পলোয়ান
সেপ্টেম্বর ১, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে আকস্মিক অসুস্থ হয়ে মারা গেছেন কালির বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ১৪ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থাকা অবস্থায় হঠাৎ স্ট্রোক করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেলিমের আকস্মিক মৃত্যুতে স্থানীয় বিএনপি নেতাকর্মী, ব্যবসায়ী সমাজ ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।