ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সমিতির সভাপতি আওলাদ,সম্পাদক হাসানুজ্জামান, সাংগঠনিক মোল্লা লিটন

শাখাওয়াত হোসেন শামীম
সেপ্টেম্বর ১, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের কল্যাণে কাজ করছে ‘হাজীগঞ্জ উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সমবায় সমিতি’।

অরাজনৈতিক, অলাভজনক ও জনকল্যাণমূলক এ সংগঠনটি অবসরপ্রাপ্ত সদস্য ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

হাজীগঞ্জ উপজেলায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সভাপতি: অয়ারেন্ট অফিসার মো. আওলাদ হোসেন প্রধানিয়া, সাধারণ সম্পাদক: সিনিয়র অয়ারেন্ট অফিসার মো. হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক: সার্জেন্ট মো. হোসেন মোল্লা লিটন, প্রচার সম্পাদক: সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলম মজুমদার। সমিতিটি ২ আগস্ট ২০২৫ প্রতিষ্ঠিত হয়েছে।

সমিতির কোনো সদস্য মৃত্যুবরণ করলে তাঁর জানাজা ও দাফনের ব্যবস্থা, অসুস্থ সদস্যকে দেখতে যাওয়া ও খোঁজখবর নেওয়া, অভাবগ্রস্ত সদস্যকে আর্থিক সহায়তা এবং পেনশন-সংক্রান্ত সমস্যায় সহযোগিতাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া পারিবারিক, সামাজিক কিংবা আইনশৃঙ্খলাজনিত সমস্যায় কোনো সদস্য ক্ষতিগ্রস্ত হলে তাঁর পাশে থাকার কথাও উল্লেখ করা হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যও রয়েছে সংগঠনটির। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সমিতির মাসিক মতবিনিময় সভা ইংরেজি মাসের শেষ শনিবার সকাল ১০টায় হাজীগঞ্জের কাতার কানাডা টাওয়ারের ২য় তলায় নার্গিস ফুড ফ্যামিলিয়ান হল রুমে অনুষ্ঠিত হবে।

অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের কল্যাণে জাতীয় পর্যায়েও সাম্প্রতিক সময়ে বিভিন্ন উদ্যোগ ও নীতিগত আলোচনা হয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড অবসরপ্রাপ্ত সদস্য ও তাঁদের পরিবারের জন্য চিকিৎসা, পেনশন, চাকরি ও অন্যান্য কল্যাণমূলক সহযোগিতা দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।