ঢাকাশুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

আন-নূর ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রী কোরআন শিক্ষা কোর্সের উদ্বোধন

মো: জাহাঙ্গীর আলম হৃদয়
আগস্ট ২৮, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

এসো কুরআন শিখি, কুরআনের আলোয় জীবন গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৭ আগস্ট বৃহস্পতিবার শাহরাস্তি আন-নূর ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ এর উদ্যোগে ফ্রী কোরআন শিক্ষা কোর্সের উদ্বোধন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও শাহরাস্তি পৌর ১১ নং ওয়ার্ড সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা একরামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : শাহরাস্তি পৌরসভা জামায়াত ইসলামি আমির মাওলানা মো: জাহাঙ্গীর আলম,
বিশেষ অতিথি : পৌরসভা জামায়াত ইসলামির সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন , বলশীদ হাজী ইয়াকুব আলী স্কুলের শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান, টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও টামটা দক্ষিন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম মানিক , শাহরাস্তি উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও টামটা দক্ষিণ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মেহেরাজুন্নবী রাজু, আন-নূর ইসলামি পাঠাগারের শিক্ষা বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন, সদস্য নূরজাহান কবীর ফাউন্ডেশনের সদস্য শাহজাহান মিয়াজী,শাহরাস্তি তালীমুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি ওমর ফারুক, পৌর ১১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল হান্নান সাহেব বাজার জামে মসজিদের খতিব কেফায়েত উল্লাহ।

অনুষ্ঠান পরিচালনা করেন আন-নূর ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সেক্রেটারি আব্দুর রহমান আরজু,
শুরুতে কোরআন তেলওয়াত করেন :- আব্দুর রহমান শিমুল।

সার্বিক সহযোগিতায় :- শামসুন্নাহার আব্দুস সামাদ ফাউন্ডেশন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।