ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি টুটুল, সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ 

শাখাওয়াত হোসেন শামীম
আগস্ট ২৭, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলার হাজীগঞ্জ প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এক বছর মেয়াদী

২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটিতে সভাপতি পদে  মো: কামরুজ্জামান টুটুল এবং সাধারণ সম্পাদক পদে পাপ্পু মাহমুদ দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার ( ২৭ আগষ্ট)  সন্ধ্যায় হাজীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সমন্বয় কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম লিটনের সভাপত্বিতে সভায় উপস্থিত ছিলেন,  হাজীগঞ্জ প্রেসক্লাবের সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুন্সী মোহাম্মদ মনির, সদস্য সচিব অধ্যাপক এসএম চিশতি, সদস্য গাজী সালাউদ্দিন ও কাজী হারুনুর রশিদ। সভা  শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট ২০২৬/২৭ মেয়াদের ২১ সদস্যের কার্যকরী কমিটি হস্তান্তর করা হয়। কমিটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন,  সভাপতি খালেকুজ্জামান শামীম ও সাধারন সম্পাদক এনায়েত মজুমদার।

নবগঠিত কমিটির সভাপতি কামরুজ্জামান টুটুল,  দৈনিক কালের কন্ঠের হাজীগঞ্জ প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর কন্ঠের হাজীগঞ্জের ব্যুরো ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ দৈনিক দেশ রূপান্তর পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি ও দৈনিক শপথের স্টাফ রিপোর্টার হিসাবে দায়িত্ব পালন করছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন: সহ সভাপতি মো: মেহেদী হাছান সর্দার, মো: সাইফুল ইসলাম সিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক, এস. এম মিরাজ মুন্সী, মো: মঞ্জুর আলম, ​সাংগঠনিক সম্পাদক গাজী মহিন উদ্দিন, ​অর্থ সম্পাদক মো: হাবীব উল্যাহ, ​দপ্তর সম্পাদক মো: আলমগীর কবির,প্রচার সম্পাদক মো: হুমায়ুন কবির, ​ধর্ম বিষয়ক সম্পাদক  আবু বক্কর সিদ্দিক সুমন,তথ্য ও প্রযুক্তি সম্পাদক  সুজন দাস,কার্যকরি সদস্য  মো: আরিফ ইমাম মিন্টু, খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ,হাছান মাহমুদ, এনায়েত মজুমদার, খন্দকার আরিফ, কাউছার আহমেদ রিপন, রেজাউল করিম নয়ন ও মুনছুর আহমেদ বিপ্লব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।