ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত ১১০ শিক্ষার্থীকে সংবর্ধনা

শাখাওয়াত হোসেন শামীম
আগস্ট ২৭, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুযযাম্মেল হুসাইনের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক তোহিদা আক্তারের সঞ্চালনায় শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তব্য দেন সহকারী অধ্যাপক শ্রীকৃষ্ণ দে,সহকারী অধ্যাপক মো. সেলিম মিয়া, প্রভাষক মো. আতিকুর রহমান, প্রাক্তন কৃতি শিক্ষার্থী মো. রাজ্জাক, মো. নাজিম হোসেন, মো. মিজান গাজী, ডা. মো. সুমন হোসাইন এবং প্রাক্তন শিক্ষার্থীর গর্বিত মা মোসা. রাবেয়া আক্তার।

সভাপতির বক্তব্য কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন বলেন,জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও মেধার স্বীকৃতি। এই সাফল্যকে ভবিষ্যৎ জীবনের আরও বড় অর্জনের ভিত্তি হিসেবে কাজে লাগাতে হবে। উচ্চশিক্ষায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে জিপিএ-৫ প্রাপ্ত ১১০ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

এ সংবর্ধনা অনুষ্ঠান কৃতি শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। শিক্ষার্থীরা তাদের অর্জনের স্বীকৃতি পেয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।