ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

শাখাওয়াত হোসেন শামীম
আগস্ট ২৬, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ  পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে বিদ্যালয় হলরুমে আলোচনা সভা দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার সর্বশ্রেষ্ঠ আদর্শতাঁর জীবন ছিল সত্য, ন্যায়, শান্তি, ভালোবাসা, সহমর্মিতা ও মানবকল্যাণের অনন্য শিক্ষা। তাঁর আদর্শ অনুসরণ করেই আমরা একটি সুন্দর, নৈতিক ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি।

প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসন এর সভাপতিত্বে ও মুহামমদ আকবার হোসেন সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য মো. নজরুল ইসলাম, পেয়ার আহমেদ, আবদুল খালেক, নিলুফা ইয়াসমিন, ইউনুছ মিয়া, মিজানুর রহমান তুহিন, মিলাদ ও দোয়া পরিচালনা করে ধর্মীয় শিক্ষক মো. নূরুল আমিন।

মহানবী (সা.)এর শান্তি, মানবতা ও ন্যায়ের আদর্শ আমাদের সকলের জীবনে প্রতিফলিত হোক এই প্রত্যাশায় সুন্দর ও শিক্ষামূলক এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মুহাম্মদ (সা.)এর আদর্শ হোক আমাদের জীবনের পথচলার আলো।

অনুষ্ঠানে মহানবী (সা.) এর পবিত্র জীবন ও আদর্শের ওপর মূল্যবান আলোচনা, হামদ-নাত প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।