ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন মতলবের আশিক চৌধুরী

Chandpur Tribune
আগস্ট ২৬, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) এ পদমর্যাদা দিয়ে মন্ত্রপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২১ আগস্ট চৌধুরী আশিককে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

গত ২০ আগস্ট থেকে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ কার্যকর হয়েছে। নতুন আইন অনুযায়ী ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ দেশে বিনিয়োগ সম্প্রসারণ, বিনিয়োগকারীদের সেবা প্রদান এবং বিনিয়োগসংক্রান্ত কার্যক্রম সমন্বয়ে কাজ করবে।

প্রসঙ্গত, আশিক চৌধুরী চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কলাদী মহল্লার ব্রিগেডিয়ার জেনারেল হারুন অর রশীদের ছেলে। তার এ কৃতিত্বের জন্য মতলববাসী ধন্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।