চাঁদপুরের শাহরাস্তিতে শীর্ষ মাদক কারবারি ও ২১ মামলার আসামি খোরশেদ আলম (৪২) কে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে শনিবার রাতে সেনাবাহিনী ও শাহরাস্তি মডেল থানার আভিযানিক দল যৌথ অভিযান চালিয়ে শাহরাস্তি পৌরসভার ১নং ওয়ার্ডের বটতলা এলাকা থেকে খোরশেদ কে গ্রেফতার করে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃত খোরশেদের বিরুদ্ধে ২১ টি ও তার স্ত্রীর বিরুদ্ধে ৮ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। সে ও তার স্ত্রী রাবেয়া আক্তার রুম্পা বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন অবৈধ মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
