ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত ৪৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

Chandpur Tribune
আগস্ট ২০, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব.) ড. মো. আবদুল হক তালুকদার।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সরোয়ার হোসেন মুন্সী (ভুলু)।

এ সময় আরও বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক অর্পিতা বর্ধন, এস এম লিয়াকত হোসেন,নূর মোহাম্মদ,নূরজাহান ও প্রভাষক তাজুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য হুমায়ন কবির সুমন ও মিজানুর রহমান,বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম,অভিভাবক আলমগীর হোসেন এবং বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাকির হোসেন।

সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফাতেমা,আফসানা আলমগীর,ফাতেমা মানহা ও মরিয়ম আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক নাসির কাজী।

এ সময় উপস্থিত ছিলেন আ. হান্নান মিজি, ছাত্রনেতা সাগর মিজিসহ কলেজের শিক্ষকবৃন্দ, অভিভাবক,শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কলেজ কর্তৃপক্ষ জানায়, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহিত করতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ৪৩ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের এই সাফল্য অন্যদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, কৃতি শিক্ষার্থীদের এমন স্বীকৃতি ও উৎসাহ প্রদানমূলক আয়োজন তাদের লেখাপড়ায় আরও মনোযোগী করবে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।