ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র ও উদার মূল্যবোধের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Chandpur Tribune
আগস্ট ১৮, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র ও উদার মূল্যবোধের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে হাজীগঞ্জ উপজেলা ই-সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও উদার মূল্যবোধের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার মাধ্যমে একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে আমাদের সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন এবং সবাইকে গণতান্ত্রিক মূল্যবোধ ধরে রাখতে হবে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো. মাহবুব আফসার, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটোয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, হাজীগঞ্জ আমিন মোমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক চন্দ্র দাস প্রমুখ।

সভায় হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. খলিলুর রহমানসহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।