ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তি মডেল থানা পুলিশ ও ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মাদক বিরোধী র‍্যালি

মো. সিদ্দিকুর রহমান নয়ন
আগস্ট ১৮, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তিতে পুলিশ ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে শাহরাস্তি মডেল থানা ও ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাদকবিরোধী র‍্যালিটি ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে পুলিশ সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের হাতে মাদকবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায় এবং তারা মাদকবিরোধী নানা স্লোগান দেন।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের ভয়াবহতা থেকে আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে তাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে।”

তিনি আরও বলেন, “একজন শিক্ষার্থী মাদকের সংস্পর্শে এলে শুধু তার নিজের ভবিষ্যৎই নষ্ট হয় না, তার পরিবারও নানা সংকটে পড়ে। তাই শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করার পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের প্রতি নিয়মিত নজর রাখতে হবে। মাদক প্রতিরোধে পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে।”

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক কোনো ব্যক্তিগত সমস্যা নয়; এটি একটি সামাজিক ব্যাধি। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনা করবে। তাদের মাদকমুক্ত, সুস্থ ও মানবিক হিসেবে গড়ে তুলতে পারলেই একটি সুন্দর ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”

এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম, ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মো. বিল্লাল হোসেন, সিনিয়র শিক্ষক জহির, সহকারী প্রধান শিক্ষক মো. মনির হোসেন, সিনিয়র শিক্ষক মোস্তাফা কামালসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।