ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

পূবালী ব্যাংক হাজীগঞ্জ শাখায় ক্যাশলেস লেনদেন কর্মসূচীর উদ্বোধন

Chandpur Tribune
আগস্ট ১৮, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই শ্লোগানে চাঁদপুরে পূবালী ব্যাংক হাজীগঞ্জ শাখায় ক্যাশলেস লেনদেন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে গতিশীল, জনসচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বর্ণাঢ্য র‌্যালি, ফিতা কেটে ইউআর কোড উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও কুমিল্লা অঞ্চলের প্রধান মো. মাইনুল ইসলাম বলেন, পূবালী ব্যাংক আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার প্রসারে কাজ করে যাচ্ছে। এজন্য মাঠপর্যায়ে গিয়ে গ্রাহক ও সাধারণ মানুষকে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের বিষয়ে উদ্বুদ্ধ করে ডিজিটাল লেনদেন শক্তিশালী করে।

তিনি বলেন, বলেন, ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন শুধু সময় ও খরচ সাশ্রয়ই করে না, বরং একটি স্বচ্ছ নিরাপদ আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় তিনি ক্যাশলেস লেনদেনের গুরুত্ব, ডিজিটাল ব্যাংকিং সুবিধা, নিরাপদ লেনদেন এবং পূবালী ব্যাংকের অবস্থান তুলে ধরে বিশদ আলোচনা করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী, পূবালী ব্যাংকের কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ধুর্যটি প্রসাদ ভট্টাচার্য, গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন, হাসান মাহমুদ, আব্দুল কাদের, আলআমিন মজুমদার।

সভায় স্বাগত ও সভাপতির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ শাখা প্রধান মাশরুর হাসান ভুঁইয়া। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, ব্যাংকের ক্যাশ ইনচার্জ মোহাম্মদ আরিফ উল্যাহ্।

শাখা পরিচালন ব্যবস্থাপক কাউছার হামিদের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ, গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।