চাঁদপুরের শাহরাস্তিতে অনলাইন জুয়া খেলার অভিযোগে জুয়া প্রতিরোধ আইনে তিন যুবককে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামের সহায়তায় এসআই (নিঃ) শমসেদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ১৬ আগস্ট ২০২৬ তারিখে থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে শাহরাস্তি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকায় শাহ আলম মেম্বারের বাড়ির পূর্ব পাশে ব্রিজের ওপর থেকে সাইবার অ্যাপের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. নাহিদুল ইসলাম (২০), পিতা-সোহেল মিয়া, মাতা-নাছিমা বেগম, সোনাপুর (দিঘীর পাড়), পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড।
২. সামীম (৩০), পিতা-আনোয়ার হোসেন, মাতা-খুরশিদা, সোনাপুর (মসজিদ বাড়ি), পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড।
৩. পারভেজ হোসেন শুভ (২০), পিতা-বিল্লাল হোসেন, মাতা-পারভীন আক্তার, সোনাপুর (চৌকিদার বাড়ি), পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড।
পুলিশ জানায়, এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-২১, তারিখ ১৭ আগস্ট ২০২৬ এবং জিআর নং-২৬৪-এ জুয়া প্রতিরোধ আইনের ধারা ১৬ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
