ঢাকাশুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে জিয়া সাইবার ফোর্সের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

মো. ফয়সাল খন্দকার
আগস্ট ১৪, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) আয়োজিত এ সভায় সংগঠনের নেতৃবৃন্দ পারস্পরিক পরিচিতি, সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ খান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সিনিয়র সহ-সভাপতি শাহাব উদ্দিন। বিশেষ বক্তা ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুমন গাজী।

এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার মৃধা, সহ-সাধারণ সম্পাদক আবু রায়হান মিয়াজি, সংগঠনের নেতা মো. সবুজ মিয়াসহ জেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন এবং সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করার বিষয়ে নেতৃবৃন্দের মধ্যে আলোচনা হয়।

সভায় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।